মালদা

গাজোল ব্লককে ঘোষণা করা হবে নির্মল ব্লক হিসেবে সেই উপলক্ষে র‍্যালি গাজোলে

পশ্চিমবঙ্গ সরকার এর মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে গাজোল ব্লককে ঘোষণা করা হবে নির্মল ব্লক হিসেবে আগামীকাল ১৮ই অক্টোবর বুধবার। করা হবে নির্মল গাজোল ব্লক উৎসব উদযাপন। সেই উপলক্ষে আজ গাজোল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, গাজোল ব্লকের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, জয়েন্ট বিডিও, মৎস্য দপ্তরের আধিকারিক তুলিকা মাহান্ত সহ অন্যান্যরা। আজ তারা পুরো গাজোল শহর পরিক্রমা করে। গাজোল ব্লক ক্যাম্পাসে এসে র‍্যালিটি শেষ করে।